বান্দরবান ০৪:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
পাহাড়ের বড় সমস্যা সুপেয় পানি: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরী সাজেক সড়কের অবরোধ ২১ অক্টোবর পর্যন্ত স্থগিত লামা থেকে নিখোঁজ ৩ কিশোরীকে চট্টগ্রামের খুলশী থেকে উদ্ধার ১৫ অক্টোবর বান্দরবান আসছেন প্রতিমন্ত্রী মীর হেলাল থানচি রুটে বাস চলাচল শুরু হয়েছে সাজেক ভ্যালী ফলোআপ: ১৫ অক্টোবর থেকে আবারো লাগাতার অবরোধ গণমাধ্যমের সহযোগিতা চাইলেন নবাগত জেলা প্রশাসক পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীর বান্দরবান সফর সাজেক ভ্যালী: নিস্তব্ধ এক জনপদ ২১ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরু রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থার কাজ সম্পন্ন: নজরদারিতে ‘ডিজিটাল টুইন’ প্রযুক্তি ৬২ ফ্লাইট বাতিল: শাহজালাল বিমান বন্দরে চরম যাত্রী ভোগান্তি জেলা প্রশাসকের দায়িত্ব নিলেন নাজনীন সুলতানা চাঁদাবাজদের হুমকিতে থানচি সড়কে বাস চলাচল বন্ধ বাংলাদেশে জ্বালানি সরবরাহে কানাডার আগ্রহ: প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেরে বাংলা নগরে সরে যাবে সচিবালয় সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা, নিরাপদে ফিরেছে ৮৫০ পর্যটক ৭ নভেম্বর সরকারি ছুটি সংসদীয় দলের জরুরি সভা ডেকেছেন প্রধানমন্ত্রী বান্দরবান প্রেসক্লাব: ২৭ অক্টোবর ভোট বান্দরবান সদরের একাংশ ও থানচির পূজামন্ডপের দায়িত্বে ৩৮ বিজিবি সেদিকুল্লাহর মহাকাব্যিক সেঞ্চুরি ও টেল-এন্ডারদের প্রতিরোধ: ড্র মানল বাংলাদেশ সরকারি স্কুলের ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবমে ভর্তি পরীক্ষা ৬দিন বন্ধ থাকার পর বুধবার থেকে থানচি সড়কে বাস চলবে

পাহাড়ের বড় সমস্যা সুপেয় পানি: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরী

  • আপডেট টাইম : ১০:৫৩:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • ১৫ বার

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী বলেছেন, পার্বত্য অঞ্চলে সবচেয়ে বড় সমস্যা সুপেয় পানি।
নিরাপদ পানির অভাবে প্রতি বছর বিপুল সংখ্যক প্রান্তিক মানুষ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হচ্ছে। এতে মৃত্যুর সংখ্যাও কম নয়।

এমন পরিস্থিতিতে সুপেয় ও নিরাপদ পানির সংকট নিরসন করা খুব জরুরী করণীয়।

বৃহিষ্পতিবার রাজধানী ঢাকায় অনুষ্ঠিত ‘সুরক্ষা’ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

মন্ত্রী বলেন সুপেয় পানি সংকট সমাধানের পাশাপাশি টেকসই স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে কার্যকর ও পরিবেশবান্ধব প্রকল্প গ্রহণ এবং চলমান প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন দরকার।

মন্ত্রী বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় অনেক মানুষকে দূর-দূরান্ত থেকে হেঁটে পানি সংগ্রহ করতে হয়। এ সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ স্থানে নিরাপদ পানির উৎস ও শৌচাগার স্থাপন জরুরি। এর সাথে পাহাড়ের প্রাকৃতিক ভারসাম্য বজায় রেখে মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
স্মার্টফোন ও গেমিংয়ে অতিরিক্ত আসক্তি কমিয়ে কিশোর-তরুণদের খেলার মাঠে ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশের প্রতিটি উপজেলায় নতুন খেলার মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

পাহাড়ে পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণ ও বনায়নের ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, স্থানীয় জনগোষ্ঠীর দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং পাহাড়ের প্রাকৃতিক বৈশিষ্ট্য বিবেচনায় নিয়ে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করতে হবে। প্রকৃতির ক্ষতি না করে পরিকল্পিত বনায়ন বাড়ানোর পাশাপাশি পার্বত্য অঞ্চলে সেবামূলক কার্যক্রম জোরদারে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকেও এগিয়ে আসতে হবে।

দুর্যোগ ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, অতিবৃষ্টি, আকস্মিক বন্যা ও ভূমিধস পার্বত্য অঞ্চলের অন্যতম বড় ঝুঁকি। শুধু আগাম সতর্কবার্তা প্রচার করলেই হবে না, দুর্গম এলাকার মানুষের কাছে সময় মতো সহজ ভাষায় সেই বার্তা পৌঁছে দেওয়া নিশ্চিত করতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা করে সেভ দ্য চিলড্রেন, ইউরোপীয় কমিশনের মানবিক সহায়তা বিভাগ (ECHO) ও সংশ্লিষ্ট সংস্থাগুলো পাহাড়ে উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক (এমআইএম) নিতাই চন্দ্র দে সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানের সমাপনী অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান, এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক ড. মোহাম্মদ জাকারিয়া এবং সেভ দ্য চিলড্রেন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সুমন সেনগুপ্তা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Anik Islam