বান্দরবান ০৪:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মহা অষ্টমীতে মন্ডপে মন্ডপে ভক্তরা দেবে অঞ্জলি ঝুঁকির কারণে তিন্দু যাওয়ার বিকল্প সড়ক সাময়িক বন্ধ করে দিয়েছে থানচি উপজেলা প্রশাসন বান্দরবান পার্বত্য জেলা পরিষদে ন্যস্ত বিভাগের দায়িত্ব বন্টনঃ চেয়ারম্যান নিলেন জনস্বাস্থ্য কক্সবাজারের টুপটুপ রিসোর্ট: নিহত ১০: কাঠ- বাঁশের কাঠামো পুড়ে ছাই নারী ধর্ষণের অভিযোগে বান্দরবানে রিসোর্ট মালিক ও এনসিপি নেতা কারাগারে পাহাড়ের বড় সমস্যা সুপেয় পানি: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরী সাজেক সড়কের অবরোধ ২১ অক্টোবর পর্যন্ত স্থগিত লামা থেকে নিখোঁজ ৩ কিশোরীকে চট্টগ্রামের খুলশী থেকে উদ্ধার ১৫ অক্টোবর বান্দরবান আসছেন প্রতিমন্ত্রী মীর হেলাল থানচি রুটে বাস চলাচল শুরু হয়েছে সাজেক ভ্যালী ফলোআপ: ১৫ অক্টোবর থেকে আবারো লাগাতার অবরোধ গণমাধ্যমের সহযোগিতা চাইলেন নবাগত জেলা প্রশাসক পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীর বান্দরবান সফর সাজেক ভ্যালী: নিস্তব্ধ এক জনপদ ২১ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরু রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থার কাজ সম্পন্ন: নজরদারিতে ‘ডিজিটাল টুইন’ প্রযুক্তি ৬২ ফ্লাইট বাতিল: শাহজালাল বিমান বন্দরে চরম যাত্রী ভোগান্তি জেলা প্রশাসকের দায়িত্ব নিলেন নাজনীন সুলতানা চাঁদাবাজদের হুমকিতে থানচি সড়কে বাস চলাচল বন্ধ বাংলাদেশে জ্বালানি সরবরাহে কানাডার আগ্রহ: প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেরে বাংলা নগরে সরে যাবে সচিবালয় সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা, নিরাপদে ফিরেছে ৮৫০ পর্যটক ৭ নভেম্বর সরকারি ছুটি সংসদীয় দলের জরুরি সভা ডেকেছেন প্রধানমন্ত্রী বান্দরবান প্রেসক্লাব: ২৭ অক্টোবর ভোট শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তরে নীতিগত অনুমোদন: নির্মিত হবে ১৪টি ১২ তলা ভবন জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও শিক্ষা সংকটে ফ্রান্সে তীব্র সহিংসতা: ১,২০০ গ্রেপ্তার বান্দরবান সদরের একাংশ ও থানচির পূজামন্ডপের দায়িত্বে ৩৮ বিজিবি

নারী ধর্ষণের অভিযোগে বান্দরবানে রিসোর্ট মালিক ও এনসিপি নেতা কারাগারে

  • আপডেট টাইম : ০৩:০৩:৫০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • ৩৯ বার

বান্দরবান জেলা সদরের একটি রিসোর্টে নারী ধর্ষণের অভিযোগে রিসোর্ট মালিক শৈ ক্য সিং মারমাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অভিযুক্ত রিসোর্ট মালিক জাতীয় নাগরিক পার্টি এনসিপির একজন স্থানীয় নেতা।

বান্দরবান সদর থানার ওসি মাসুদ পারভেজ জানান, একজন নারীর অভিযোগের পরিপ্রেক্ষিতে বৌদ্ধ অনাথালয় সংলগ্ন সাইনি রিসোর্টের মালিক শৈ ক্য সিং মারমাকে শুক্রবার রাতে গ্রেপ্তার করা হয়েছে।

বান্দরবান সদর থানায় দায়ের করা অভিযোগ পত্রে ওই নারী উল্লেখ করেন যে, তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে তুলে শৈ ক্য সিং তাকে নিজের রিসোর্টে নিয়ে এসে ধর্ষণ করে।

এ সময় তার আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে। পরে তারা পুলিশে খবর দেয়।

এদিকে ভিকটিম নিজে বাদী হয়ে শনিবার ১৭ অক্টোবর বান্দরবান সদর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে অভিযুক্ত শৈ ক্য সিংকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার বিকেলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। বিজ্ঞ আদালত প্রাথমিক শুনানী শেষে আসামীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এনসিপির বান্দরবান জেলা কমিটির আহবায়ক মং সা প্রু চৌধুরী জানান, শৈ ক্য সিং এনসিপি জেলা কমিটির একজন যুগ্ম আহবায়ক। তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ কতটা সত্যি তা আমরা খতিয়ে দেখছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Anik Islam