স্টাফ রিপোর্টার:
বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্র প্রবারণা পূর্ণিমা ২৫ অক্টোবর।
এ উপলক্ষে চনুমং এর নেতৃত্বে গঠিত উৎসব উদযাপন পরিষদ ২১ অক্টোবর থেকে সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালা শুরু হয়েছে। অন্যদিকে চথুই ফ্রু’র নেতৃত্বে উৎসব উদযাপন কমিটি’র ৬ দিনব্যাপী অনুষ্ঠানমালা ২৫ অক্টোবর থেকে শুরু হবে।
চথুই ফ্রু’র নেতৃত্বাধীন উৎসব উদযাপন কমিটির কর্মসুচি অনুযায়ী ২৫ অক্টোবর সন্ধ্যা ৬টায় বান্দরবান শহরের রাজার মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ২৬ অক্টোবর সন্ধ্যা ৭টায় রাজবাড়ি ছোট মাঠ থেকে রথ যাত্রা, সন্ধ্যা সাড়ে ৭টায় বৌদ্ধ বিহার থেকে আকাশ বাতি (ফানুস) উত্তোলন, রাত ৮টায় রাজবাড়ি ছোট মাঠে পিঠা তৈরি উৎসব অনুষ্ঠিত হবে।
২৭ অক্টোবর বিকাল ৪টায় রাজবাড়ি ছোট মাঠ থেকে মঙ্গল রথ যাত্রা শুরু হয়ে উজানিপাড়া খেয়া ঘাটে শেষ হবে। সেখানে আকাশ বাতি উত্তোলন এবং নদীতে রথ বিসর্জন ও মঙ্গল প্রদীপ ভাসানো হবে।
এছাড়া ৩০ অক্টোবর সন্ধ্যা ৭টায় রাজগুরু বিহার ও উজানি বৌদ্ধ বিহারে মৈত্রী প্রদান রাজাক খিয়া বা উৎসর্গ অনুষ্ঠিত হবে।
















