সিএইচটি পোস্ট রিপোর্ট:
১ নভেম্বর থেকে সেন্টমার্টিন দ্বীপ ভ্রমনের উপর আরোপিত নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে।
২৫ অক্টোবর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, গত ১২ অক্টোবর অনুষ্ঠিত মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গৃহিত সিদ্ধান্তের আলোকে এই ব্যবস্থা নেয়া হয়েছে। আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত পর্যটক ভ্রমণ খোলা থাকবে।
তবে সেন্টমার্টিন ভ্রমণের জন্য পর্যটকদের জনপ্রতি ১০০ টাকা হারে ফি প্রদান করতে হবে।
প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ( Ecological Critical Area) হওয়ার কারণে সরকার দীর্ঘ দিন যাবৎ কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণ বন্ধ রাখে।
এদিকে সম্প্রতি অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের সভায় পর্যটন খাতে বিনিয়োগকারীরা পর্যটন বিকাশের লক্ষ্যে
ইসিএ (ecological critical area) আইনের শর্তাবলী শিথিল করার দাবি জানায়।
















