স্টাফ রিপোর্ট।
বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে দু’দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প মঙ্গলবার ৬ অক্টোবর শেষ হয়েছে।
বান্দরবান সেনা রিজিয়ন ও সেভেন ফিল্ড অ্যাম্বুলেন্স স্থানীয় রাজার মাঠে যৌথভাবে এই ক্যাম্পের আয়োজন করেছে।
সেভেন ফিল্ড অ্যাম্বুলেন্স সুত্র জানায়, চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এবং বান্দরবান জেলা স্বাস্থ্য বিভাগের শৈল্য, চক্ষু, চর্ম ও যৌণ, গাইনী, নাক-কান-গলা, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগের বিশেষজ্ঞ চিকিৎসকগণ ক্যাম্পে চিকিৎসা নিতে আসা রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেছেন।
বান্দরবান রিজিয়ন সুত্র জানায়, জেলার বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় ৪ হাজার চিকিৎসা বঞ্চিত নারী-পুরুষ এই ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবার পাশাপাশি বিনামুল্যে ওষধ গ্রহন করেছেন।
সমাপনী দিনে বান্দরবানের রিজিয়ন কমান্ডার ও ৬৯ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আরিফুল ইসলাম মেডিক্যাল ক্যাম্প পরিদর্শন করেন এবং চিকিৎসার জন্য আসা জনসাধারণের সাথে কথা বলেন।
বান্দরবান রিজিয়নের জিএসও-২ মেজর পারভেজ ও স্টাফ অফিসার মেজর সায়েম এ সময় কমান্ডারের সাথে ছিলেন।











