বান্দরবান প্রেসক্লাব কার্যনির্বাহী কমিটির দ্বিবার্ষিক নির্বাচন-২০২৬-২০২৮ আগামী ২৭ অক্টোবর অনুষ্ঠিত হবে।
প্রেসক্লাবের সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
৩০ সেপ্টেম্বর প্রেসক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু এতে সভাপতিত্ব করেন।
সভায় গৃহিত সিদ্ধান্ত অনুযায়ী ২৭ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহন এবং বেলা ৩টায় বেসরকারি ফলাফল ঘোষণা করা হবে। পরদিন ২৮ অক্টোবর সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে।
নির্বাচনের চূড়ান্ত শিডিউল:
ভোটার তালিকা প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬। মনোনয়নপত্র গ্রহন ও দাখিলের শেষ সময়: ১২ অক্টোবর দুপুর ১টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই: ১৩ অক্টোবর দুপুর ২টা। আপীল শুনানী ও নিষ্পত্তি : ১৫ অক্টোবর সকাল ১০টা। বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ:১৬ অক্টোবর সকাল ১০টা। প্রার্থীতা প্রত্যাহার: ১৮ অক্টোবর দুপুর ২টা চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ: ১৯ অক্টোবর সকাল ১০টা।
ভোট গ্রহন: ২৭ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। ভোট গণনা ও বেসরকারি ফল প্রকাশ: ২৭ অক্টোবর বিকাল ৩টা। চূড়ান্ত ফল প্রকাশ: ২৮ অক্টোবর সকাল ১১টা।#













