বান্দরবান ০৮:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদাবাজদের হুমকিতে থানচি সড়কে বাস চলাচল বন্ধ

  • আপডেট টাইম : ০২:১৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • ২১ বার

দেশের প্রকৃতি নির্ভর পর্যটন অঞ্চল থানচির সাথে জেলা সদরের যাতায়াতকারী পাবলিক যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

বৃহষ্পতিবার ৮ অক্টোবর থেকে বাস চালকরা এই রুটে বাস চালাতে অস্বীকৃতি জানানোর কারণে এই অচলাবস্থা বিরাজ করছে।

সুত্র জানায়, এই রুটে বাস চালানোর জন্য আঞ্চলিক একটি সশস্ত্র গ্রুপ ৩ লাখ টাকা দাবী করে। সুত্র জানায়, চাঁদা পরিশোধের আগে কোন চালক বাস চালালে তাকে অপহরনের হুমকিও দেয় ওই সশস্ত্র গ্রুপ।

এ ব্যাপারে জানতে চাইলে বান্দরবান-রুমা-থানচি বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নুরুল আলম জানান, এই রুটে বাস চালিয়ে খরচ উঠানো কঠিন হয়ে পড়ছে। এর উপর বার্ষিক ৩ লাখ টাকা চাঁদা দিয়ে গাড়ি পরিচালনা করা তাদের পক্ষে সম্ভব নয়।

তিনি জানান, এর আগেও চাঁদা দাবির কারণে বাস চলাচল বন্ধ হয়ে যায়।

নুরুল আলম জানান, বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়েছে।

এদিকে আসন্ন শারদীয়া দুর্গোৎসব এবং প্রবারণা পূর্ণিমা উপলক্ষে টানা ছুটির কারণে হোটেল-মোটেল-কটেজ ও হোম স্টেগুলোতে আগাম বুকিং হয়ে আছে। বাস চলাচল স্বাভাবিক না হলে থানচিতে পর্যটক আগমন আটকে যাবে। অপরদিকে বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল বন্ধ থাকায় চাকুরিজীবী ও সাধারণ মানুষদের সীমাহীন অসুবিধায় পড়তে হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Anik Islam

আলোচিত

জেলা প্রশাসকের দায়িত্ব নিলেন নাজনীন সুলতানা

চাঁদাবাজদের হুমকিতে থানচি সড়কে বাস চলাচল বন্ধ

বাংলাদেশে জ্বালানি সরবরাহে কানাডার আগ্রহ: প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক

শেরে বাংলা নগরে সরে যাবে সচিবালয়

সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা, নিরাপদে ফিরেছে ৮৫০ পর্যটক

৭ নভেম্বর সরকারি ছুটি

সংসদীয় দলের জরুরি সভা ডেকেছেন প্রধানমন্ত্রী

বান্দরবান প্রেসক্লাব: ২৭ অক্টোবর ভোট