বান্দরবান ০৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জেলা প্রশাসকের দায়িত্ব নিলেন নাজনীন সুলতানা

  • আপডেট টাইম : ০৮:৪৫:১৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • ০ বার

বান্দরবান পার্বত্য জেলার ২৪তম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব গ্রহন করেছেন নাজনীন সুলতানা।

সোমবার ১২ অক্টোবর পূর্বাহ্নে তিনি ২৩তম জেলা প্রশাসক সানিউল ফেরদৌসের কাছ থেকে আনুষ্ঠানিক দায়িত্ব বুঝে নেন।

এর আগে ৮ অক্টোবর এক প্রজ্ঞাপন জারী করে সেতু বিভাগের অতিরিক্ত পরিচালক (উপসচিব) নাজনীন সুলতানাকে বান্দরবানের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগের কথা জানায় জনপ্রশাসন মন্ত্রণালয়।

এদিকে পৃথক এক প্রজ্ঞাপন জারী করে সানিউল ফেরদৌসকে জনপ্রশাসন বিভাগে উপসচিব (সংযুক্ত) হিসেবে বদলি করা হয়।

এ বছরের ২ এপ্রিল সানিউল ফেরদৌস বান্দরবানের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগ দেন তিনি। তিনি ২২তম জেলা প্রশাসক শামীম আরা রিনির স্থলাভিষিক্ত হন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Anik Islam

আলোচিত

জেলা প্রশাসকের দায়িত্ব নিলেন নাজনীন সুলতানা

চাঁদাবাজদের হুমকিতে থানচি সড়কে বাস চলাচল বন্ধ

বাংলাদেশে জ্বালানি সরবরাহে কানাডার আগ্রহ: প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক

শেরে বাংলা নগরে সরে যাবে সচিবালয়

সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা, নিরাপদে ফিরেছে ৮৫০ পর্যটক

৭ নভেম্বর সরকারি ছুটি

সংসদীয় দলের জরুরি সভা ডেকেছেন প্রধানমন্ত্রী

বান্দরবান প্রেসক্লাব: ২৭ অক্টোবর ভোট