পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বান্দরবান থেকে নির্বাচিত সাংসদ সাচিং প্রু জেরী দু’দিনের এক সরকারি সফরে ১৬ জুলাই নিজ জেলা বান্দরবান আসছেন।
পার্বত্যমন্ত্রীর সরকারি সফরসুচি অনুযায়ী ১৬ অক্টোবর সকাল সাড়ে ৭টায় তিনি বান্দরবান সার্কিট হাউজে পৌঁছুবেন।
সকাল ৯টায় বান্দরবান পৌরসভার রাস্তা সংস্কার কার্যক্রমের উদ্বোধন করবেন। সকাল ১১টায়- দুর্গাপুজা উপলক্ষে তিনি সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে অনুদান বিতরণ করবেন এবং বিকাল ৩টায় জেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সভায় যোগদান করবেন। সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি দুর্গাপুজার বিভিন্ন আয়োজনে যোগদান করবেন।
পরদিন ১৭ অক্টোবর সকাল ১০টায় রাঙামাটি-চন্দ্রঘোনা-বাঙালহালিয়া-বান্দরবান সড়কের বাগান এলাকা ব্রীজ, ডাক বাংলো মুসলিম পাড়া টেক্সী ব্রীজ এবং মুসলিমপাড়া আরসিসি ব্রীজের শুভ উদ্বোধন করবেন। বেলা ২টায় মন্ত্রী জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা সভায় যোগদান করবেন এবিং সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা কিরবেন।


















