স্টাফ রিপোর্টার:
বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি এক বিশেষ অভিযান চালিয়ে বান্দরবান জেলার থানচি তিন্দুমুখ এলাকা থেকে ৯৯ রাউন্ড বুলেট উদ্ধার করেছে।
শনিবার ২৮ নভেম্বর তিন্দুমুখ বিজিবি ক্যাম্প ও নদীঘাটের কাছাকাছি এলাকা থেকে এসব গুলি/বুলেট উদ্ধার করা হয়।
থানচিতে দায়িত্বরত বিজিবির ৬৫ ব্যাটেলিয়নের কমান্ডিং অফিসার লেফটেনেন্ট কর্ণেল ইয়াসির আরাফাত হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার রাতে এসব তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাটেলিয়নের নিজস্ব গোয়েন্দা সুত্রে পাওয়া তথ্য এবং বিজিবির
বান্দরবান সেক্টরের নির্দেশনাক্রমে শনিবার দুপুর দেড়টা থেকে এই অভিযান শুরু হয়। বিকেল সাড়ে ৪টার দিকে একটি বাঁশ ঝাড় থেকে বুলেটগুলো উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, ক্ষুদ্র অস্ত্রে ব্যবহারযোগ্য এসব বুলেট কোন আঞ্চলিক সংগঠনের হতে পারে।



















































