স্টাফ রিপোর্টার।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী ও বান্দরবান থেকে নির্বাচিত সাংসদ সাচিং প্রু জেরী আসন্ন শারদীয় দুর্গোৎসব চলাকালে নিজ নিজ এলাকার মন্ডপ কমিটিকে সার্বিক সহযোগিতা দেয়ার জন্য দলীয় নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন।
বৃহষ্পতিবার ৮ অক্টোবর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে তিনি এই নির্দেশনা দিয়েছেন।
দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, বান্দরবান পার্বত্য জেলার ৭টি উপজেলা ও ২টি পৌরসভায় আয়োজন করা মন্ডপ সমুহের উদযাপন কমিটির সাথে সমন্বয় এবং সার্বক্ষণিক যোগাযোগের মাধ্যমে সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।













