মহালয়ার মধ্য দিয়ে শনিবার ১০ অক্টোবর থেকে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় আয়োজন শারদীয়া দুর্গোৎসব শুরু হয়েছে। ২১ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক মহা আয়োজনের সমাপ্তি ঘটবে।
এবারের কর্মসুচি অনুযায়ী ১৬ অক্টোবর পালিত হবে মহাপঞ্চমী ও মহাষষ্ঠী।
১৮ অক্টোবর মহা অষ্টমীতে মন্ডপে মন্ডপে থাকছে বিহিত পূজা এবং ভক্তদের অঞ্জলী প্রদান।
১৯ অক্টোবর মহানবমীর দিনে দেবীর উদ্দেশ্যে হোম যজ্ঞ অনুষ্ঠিত হবে।
২০ অক্টোবর অনুষ্ঠিত হবে নবমী তিথির সমাপনী ও দেবী আরতি।
২১ অক্টোবর দশমীর দিনে দশমীর বিহিত পূজা এবং দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে শাস্ত্রীয় সমাপ্তি ঘটবে।
এদিনে সনাতনী নারীদের সিঁদূর পরানো এবং মিষ্টিমুখ করানো শেষে শোভাযাত্রা সহকারে কাছাকাছি নদী, খাল বা জলাশয়ে প্রতিমা বিসর্জন দেয়া হবে।#













