বান্দরবান ০৬:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
৬দিন বন্ধ থাকার পর বুধবার থেকে থানচি সড়কে বাস চলবে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন নবাগত জেলা প্রশাসক পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীর বান্দরবান সফর সাজেক ভ্যালী: নিস্তব্ধ এক জনপদ ২১ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরু রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থার কাজ সম্পন্ন: নজরদারিতে ‘ডিজিটাল টুইন’ প্রযুক্তি ৬২ ফ্লাইট বাতিল: শাহজালাল বিমান বন্দরে চরম যাত্রী ভোগান্তি জেলা প্রশাসকের দায়িত্ব নিলেন নাজনীন সুলতানা চাঁদাবাজদের হুমকিতে থানচি সড়কে বাস চলাচল বন্ধ বাংলাদেশে জ্বালানি সরবরাহে কানাডার আগ্রহ: প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেরে বাংলা নগরে সরে যাবে সচিবালয় সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা, নিরাপদে ফিরেছে ৮৫০ পর্যটক ৭ নভেম্বর সরকারি ছুটি সংসদীয় দলের জরুরি সভা ডেকেছেন প্রধানমন্ত্রী বান্দরবান প্রেসক্লাব: ২৭ অক্টোবর ভোট সেদিকুল্লাহর মহাকাব্যিক সেঞ্চুরি ও টেল-এন্ডারদের প্রতিরোধ: ড্র মানল বাংলাদেশ সরকারি স্কুলের ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবমে ভর্তি পরীক্ষা

সরকারি স্কুলের ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবমে ভর্তি পরীক্ষা

  • আপডেট টাইম : ১১:০৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • ২ বার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তির নতুন নীতিমালা প্রকাশ করেছে সরকার। এতে প্রথম শ্রেণিতে কেন্দ্রীয় ডিজিটাল লটারি পদ্ধতি বহাল রাখা হলেও দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত ভর্তি নীতিমালা জারি করে। নীতিমালায় সই করেছেন মন্ত্রণালয়ের সরকারি মাধ্যমিক-১ শাখার উপসচিব তানিয়া ফেরদৌস।

প্রথম শ্রেণিতে ভর্তি ও ডিজিটাল লটারি:

নীতিমালা অনুযায়ী, প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে কোনো পরীক্ষা নেওয়া যাবে না; আবশ্যিকভাবে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন সম্পন্ন করতে হবে।

প্রথম শ্রেণিতে আবেদন প্রক্রিয়ায় একজন শিক্ষার্থী সর্বোচ্চ ৫টি বিদ্যালয়ে পছন্দক্রম (Choice list) দিতে পারবে। তবে কোনো বিদ্যালয়ের দুটি শিফট থাকলে এবং শিক্ষার্থী উভয় শিফটেই আবেদন করলে তা দুটি পৃথক পছন্দ হিসেবে গণ্য হবে। এছাড়া একই শিক্ষাপ্রতিষ্ঠানে একাধিকবার আবেদন করলে শিক্ষার্থীর সব আবেদন বাতিল বলে গণ্য হবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) কেন্দ্রীয়ভাবে এই ডিজিটাল লটারি কার্যক্রম পরিচালনা করবে। লটারির স্বচ্ছতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ভর্তি কমিটির সদস্যদের উপস্থিতিতে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

নীতিমালায় আরও উল্লেখ করা হয়, লটারির মাধ্যমে মূল নির্বাচিত তালিকার পাশাপাশি প্রতিটি শ্রেণিতে শূন্য আসনের সমসংখ্যক শিক্ষার্থীর একটি অপেক্ষমাণ তালিকাও প্রস্তুত রাখতে হবে। নির্ধারিত তারিখের মধ্যে নির্বাচিত তালিকার কোনো শিক্ষার্থী ভর্তি হতে ব্যর্থ হলে বা আসন শূন্য থাকলে অপেক্ষমাণ তালিকা থেকে মেধানুযায়ী পর্যায়ক্রমে শিক্ষার্থী ভর্তি করানো হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information