বান্দরবান ১০:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বান্দরবানে লক ডাউনের প্রভাব নেইঃ বিএনপির মিছিল আলীকদমে বাস চাপায় পুলিশ কর্মকর্তা নিহত ত্রি-দেশীয় সীমান্ত পয়েন্ট থেকে ৮ সন্দেহভাজন বাংলাদেশিকে আটক করেছে বিজিবি বান্দরবানের রোয়াংছড়িতে অগ্নিকান্ড: ১৬ বসত বাড়ি ও দুটি দোকান পুড়ে ছাই বান্দরবানের পাহাড়ি ঝিরি থেকে যুবদল নেতার মরদেহ উদ্ধার বান্দরবানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত নাইক্ষ্যংছড়িতে বিদেশি পিস্তল-গুলি ও ইয়াবা উদ্ধার: ১ নারী গ্রেপ্তার খাগড়াছড়িতে ঐতিহ্যবাহী য়ংড বৌদ্ধ বিহারে তিনদিনব্যাপী দানোত্তম কঠিন চীবর দান মাদকমুক্ত বান্দরবান গড়তে চাই: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বান্দরবান প্রেসক্লাব নির্বাচন: নাসিরুল আলম সভাপতি, এন এ জাকির সাধারণ সম্পাদক এডিপি বাস্তবায়নে ১৬ বছরের মধ্যে সর্বনিম্ন রেকর্ড: খরচের খাতাই খোলেনি ৩ মন্ত্রণালয় বান্দরবানের লামায় বজ্রপাতে নিহত ২ চার দিনের সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান এখন জাপানে যোগদান করেছেন বান্দরবান কেএসআই পরিচালক চথুই ফ্রু বান্দরবান প্রেসক্লাব নির্বাচন: ২৭ অক্টোবর ১ নভেম্বর থেকে খুলে যাবে সেন্টমার্টিন: রাতযাপনের অনুমতি ডিসেম্বর থেকে চকরিয়ায় বাইপাস, কেরানিরহাটে হবে ফ্লাইওভার প্রবারণা পূর্ণিমা: সাঙ্গু নদীতে রথ ভাসানো ২৭ অক্টোবর সব সার কারখানা চালু করে আমদানি ব্যয় সাশ্রয়ের উদ্যোগ নেয়া হচ্ছে: বিসিআইসি চেয়ারম্যান সাজেক ভ্যালী আবার বন্ধ। পর্যটক ফেরার পথে সশস্ত্র বাধাঃ নিরাপত্তাবাহিনীর সাথে গুলি বিনিময় মাহা ওয়াগ্যােয়াই পোয়ে উপলক্ষে বান্দরবানে সপ্তাহব্যাপী আয়োজন বেজে উঠছে বিদায়ের সুর কেএসআই-এর নতুন পরিচালক চথুইফ্রু মহা অষ্টমীতে মন্ডপে মন্ডপে ভক্তরা দেবে অঞ্জলি ঝুঁকির কারণে তিন্দু যাওয়ার বিকল্প সড়ক সাময়িক বন্ধ করে দিয়েছে থানচি উপজেলা প্রশাসন বান্দরবান পার্বত্য জেলা পরিষদে ন্যস্ত বিভাগের দায়িত্ব বন্টনঃ চেয়ারম্যান নিলেন জনস্বাস্থ্য কক্সবাজারের টুপটুপ রিসোর্ট: নিহত ১০: কাঠ- বাঁশের কাঠামো পুড়ে ছাই নারী ধর্ষণের অভিযোগে বান্দরবানে রিসোর্ট মালিক ও এনসিপি নেতা কারাগারে পাহাড়ের বড় সমস্যা সুপেয় পানি: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরী সাজেক সড়কের অবরোধ ২১ অক্টোবর পর্যন্ত স্থগিত লামা থেকে নিখোঁজ ৩ কিশোরীকে চট্টগ্রামের খুলশী থেকে উদ্ধার ১৫ অক্টোবর বান্দরবান আসছেন প্রতিমন্ত্রী মীর হেলাল থানচি রুটে বাস চলাচল শুরু হয়েছে সাজেক ভ্যালী ফলোআপ: ১৫ অক্টোবর থেকে আবারো লাগাতার অবরোধ গণমাধ্যমের সহযোগিতা চাইলেন নবাগত জেলা প্রশাসক পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীর বান্দরবান সফর সাজেক ভ্যালী: নিস্তব্ধ এক জনপদ ২১ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরু রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থার কাজ সম্পন্ন: নজরদারিতে ‘ডিজিটাল টুইন’ প্রযুক্তি ৬২ ফ্লাইট বাতিল: শাহজালাল বিমান বন্দরে চরম যাত্রী ভোগান্তি জেলা প্রশাসকের দায়িত্ব নিলেন নাজনীন সুলতানা চাঁদাবাজদের হুমকিতে থানচি সড়কে বাস চলাচল বন্ধ বাংলাদেশে জ্বালানি সরবরাহে কানাডার আগ্রহ: প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেরে বাংলা নগরে সরে যাবে সচিবালয় সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা, নিরাপদে ফিরেছে ৮৫০ পর্যটক ৭ নভেম্বর সরকারি ছুটি সংসদীয় দলের জরুরি সভা ডেকেছেন প্রধানমন্ত্রী বান্দরবান প্রেসক্লাব: ২৭ অক্টোবর ভোট সামিটের এলএনজি টার্মিনাল বন্ধ: গ্যাস সরবরাহ কমল ৪৩ কোটি ঘনফুট, তীব্র সংকটে গ্রাহকেরা প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘মুরাসু’: ভারতে আঘাতের শঙ্কা, চার সমুদ্রবন্দরে ২ নম্বর সংকেত ইংরেজি ও আইসিটিতে গণফেল, মানবিকে বিপর্যয়: পাসের হার ৫২.১২%, ২২ বছরের মধ্যে সর্বনিম্ন

ব্রহ্মপুত্রে চীনের বাঁধ নির্মাণের চেষ্টা : গভীর উদ্বেগ বাংলাদেশের

  • আপডেট টাইম : ০৫:৪১:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১ জুন ২০১৮
  • ১৪১ বার

ব্রহ্মপুত্র নদে চীন বাঁধ নির্মাণের চেষ্টা করছে এমন খবরে গভীরভাবে উদ্বিগ্ন বাংলাদেশ। চীনের বাঁধ নির্মাণ প্রসঙ্গে ভারতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ মোয়াজ্জেম আলি জানান, ব্রহ্মপুত্র নদের অববাহিকায় পানির গতিমুখ পরিবর্তন এবং ব্রহ্মপুত্রের অববাহিকার যৌথ ব্যবস্থাপনার বিষয়ে বাংলাদেশ গভীরভাবে উদ্বিগ্ন। এ বিষয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে দীর্ঘ আলোচনা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। খবর টাইমস নাউ নিউজ।

চীনের বাঁধ নির্মাণ চেষ্টার বিষয়ে জানতে চাওয়া হলে এক প্রশ্নের জবাবে মোয়াজ্জেম আলী বলেন, ব্রহ্মপুত্র নদের অববাহিকায় পানির গতিমুখ পরিবর্তনের বিষয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। এ বিষয়ে সমাধান পেতে বাংলাদেশ যৌথ অববাহিকাভিত্তিক নদী ব্যবস্থাপনার ধারণাকে কাজে লাগাতে চায়। এর মাধ্যমে নদীর কোন উৎস থেকে পানিপ্রবাহ শুরু হয়েছে আর সাগরের কোন স্থানে গিয়ে তা মিলছে সেসব বিষয়ে আমরা আলোচনা করতে পারব।

তিনি বলেন, প্রতিবেশি দেশগুলোর সঙ্গে সংযুক্ত থাকা নদীগুলোর ক্ষেত্রে বাংলাদেশ পানি প্রবাহের উৎস নিয়ে আলোচনা করতে চায়। একই সঙ্গে সব আঞ্চলিক সংস্থাকে এ বিষয়ে পুরোপুরি সহায়তা করতে পারলে আমরা খুব খুশি হব। নয়া দিল্লিতে ইন্ডিয়ান উইমেন প্রেস কর্পস আয়োজিত এক অনুষ্ঠানে মোয়াজ্জেম আলী বলেন, গঙ্গা এবং ব্রহ্মপুত্র নদে অববাহিকাভিত্তিক যৌথ নদী ব্যবস্থাপনা প্রয়োজন বলে বিশ্বাস করে বাংলাদেশ।

ব্রহ্মপুত্রের উৎপত্তিস্থল হচ্ছে চীনের তিব্বতে। সেখানে এই নদ ইয়ারলুং জ্যাংবো নামে পরিচিত। প্রধান এই নদটি গঙ্গায় মিলিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এবং বঙ্গোপসাগরে গিয়ে শেষ হয়েছে।

বাংলাদেশ এবং চীনের মধ্যে সম্পর্কের বিষয়টি পরিস্কার করতে মোয়াজ্জেম আলী বলেন, ঢাকার সঙ্গে বেইজিংয়ের সম্পর্ক কেবলই বাণিজ্যক ও ব্যবসায়িক। তিনি বলেন, চীন আমাদের ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত প্রস্তাব দিয়েছে। আমরাও কিছু প্রকল্পে তাদের সহযোগিতা চেয়েছি। এখানে তুলনামূলক সুবিধা রয়েছে। তিনি বলেন, বাংলাদেশ শুধুমাত্র সেসব সহায়তাই নিয়েছে যেখানে তাদের লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি আরও বলেন, চীনের সঙ্গে আমাদের সম্পর্ক ব্যবসায়িক। কিন্তু ভারতের সঙ্গে আমাদের যে ধরনের প্রকল্প রয়েছে চীনের সঙ্গে তেমনটা নেই। তবে বেশ কিছু ক্ষেত্র আছে যেখানে চীনের সুবিধা বেশি। উদাহরণ হিসেবে তিনি অনেক সময় ধরে ঋণ পরিশোধের প্রসঙ্গটি তুলে ধরেন। তিনি বলেন, ‘আমরা ঋণের ফাঁদে পড়তে চাই না। বিশ্বব্যাংক, চীন কিংবা ভারত এমনকি কোনো দেশের সঙ্গেই বাংলাদেশ এমন পরিস্থিতিতে পরেনি। বিশেষ করে আমি ১৯৭১ সালের কথা ভুলে যাইনি।’

তিস্তা পানি বন্টন চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, ‘এ বিষয়ে আলোচনা চলছে। এ বিষয়ে চুক্তি হলে আমরা যথেষ্ঠ খুশি হব। বাংলাদেশের পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগেই যদি এই চুক্তি অনুষ্ঠিত হয় তবে এর মতো খুশির খবর আর কিছুই হবে না।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

বান্দরবানে লক ডাউনের প্রভাব নেইঃ বিএনপির মিছিল

আলীকদমে বাস চাপায় পুলিশ কর্মকর্তা নিহত

ত্রি-দেশীয় সীমান্ত পয়েন্ট থেকে ৮ সন্দেহভাজন বাংলাদেশিকে আটক করেছে বিজিবি

বান্দরবানের রোয়াংছড়িতে অগ্নিকান্ড: ১৬ বসত বাড়ি ও দুটি দোকান পুড়ে ছাই

বান্দরবানের পাহাড়ি ঝিরি থেকে যুবদল নেতার মরদেহ উদ্ধার

বান্দরবানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

নাইক্ষ্যংছড়িতে বিদেশি পিস্তল-গুলি ও ইয়াবা উদ্ধার: ১ নারী গ্রেপ্তার

খাগড়াছড়িতে ঐতিহ্যবাহী য়ংড বৌদ্ধ বিহারে তিনদিনব্যাপী দানোত্তম কঠিন চীবর দান

মাদকমুক্ত বান্দরবান গড়তে চাই: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

বান্দরবান প্রেসক্লাব নির্বাচন: নাসিরুল আলম সভাপতি, এন এ জাকির সাধারণ সম্পাদক

এডিপি বাস্তবায়নে ১৬ বছরের মধ্যে সর্বনিম্ন রেকর্ড: খরচের খাতাই খোলেনি ৩ মন্ত্রণালয়

বান্দরবানের লামায় বজ্রপাতে নিহত ২

চার দিনের সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান এখন জাপানে

যোগদান করেছেন বান্দরবান কেএসআই পরিচালক চথুই ফ্রু

বান্দরবান প্রেসক্লাব নির্বাচন: ২৭ অক্টোবর

১ নভেম্বর থেকে খুলে যাবে সেন্টমার্টিন: রাতযাপনের অনুমতি ডিসেম্বর থেকে

চকরিয়ায় বাইপাস, কেরানিরহাটে হবে ফ্লাইওভার

প্রবারণা পূর্ণিমা: সাঙ্গু নদীতে রথ ভাসানো ২৭ অক্টোবর

সব সার কারখানা চালু করে আমদানি ব্যয় সাশ্রয়ের উদ্যোগ নেয়া হচ্ছে: বিসিআইসি চেয়ারম্যান

সাজেক ভ্যালী আবার বন্ধ। পর্যটক ফেরার পথে সশস্ত্র বাধাঃ নিরাপত্তাবাহিনীর সাথে গুলি বিনিময়

মাহা ওয়াগ্যােয়াই পোয়ে উপলক্ষে বান্দরবানে সপ্তাহব্যাপী আয়োজন

বেজে উঠছে বিদায়ের সুর

কেএসআই-এর নতুন পরিচালক চথুইফ্রু

মহা অষ্টমীতে মন্ডপে মন্ডপে ভক্তরা দেবে অঞ্জলি

ঝুঁকির কারণে তিন্দু যাওয়ার বিকল্প সড়ক সাময়িক বন্ধ করে দিয়েছে থানচি উপজেলা প্রশাসন

বান্দরবান পার্বত্য জেলা পরিষদে ন্যস্ত বিভাগের দায়িত্ব বন্টনঃ চেয়ারম্যান নিলেন জনস্বাস্থ্য

কক্সবাজারের টুপটুপ রিসোর্ট: নিহত ১০: কাঠ- বাঁশের কাঠামো পুড়ে ছাই

নারী ধর্ষণের অভিযোগে বান্দরবানে রিসোর্ট মালিক ও এনসিপি নেতা কারাগারে

পাহাড়ের বড় সমস্যা সুপেয় পানি: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরী

সাজেক সড়কের অবরোধ ২১ অক্টোবর পর্যন্ত স্থগিত

লামা থেকে নিখোঁজ ৩ কিশোরীকে চট্টগ্রামের খুলশী থেকে উদ্ধার

১৫ অক্টোবর বান্দরবান আসছেন প্রতিমন্ত্রী মীর হেলাল

থানচি রুটে বাস চলাচল শুরু হয়েছে

সাজেক ভ্যালী ফলোআপ: ১৫ অক্টোবর থেকে আবারো লাগাতার অবরোধ

গণমাধ্যমের সহযোগিতা চাইলেন নবাগত জেলা প্রশাসক

পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীর বান্দরবান সফর

সাজেক ভ্যালী: নিস্তব্ধ এক জনপদ

২১ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরু

রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থার কাজ সম্পন্ন: নজরদারিতে ‘ডিজিটাল টুইন’ প্রযুক্তি

৬২ ফ্লাইট বাতিল: শাহজালাল বিমান বন্দরে চরম যাত্রী ভোগান্তি

জেলা প্রশাসকের দায়িত্ব নিলেন নাজনীন সুলতানা

চাঁদাবাজদের হুমকিতে থানচি সড়কে বাস চলাচল বন্ধ

বাংলাদেশে জ্বালানি সরবরাহে কানাডার আগ্রহ: প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক

শেরে বাংলা নগরে সরে যাবে সচিবালয়

সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা, নিরাপদে ফিরেছে ৮৫০ পর্যটক

৭ নভেম্বর সরকারি ছুটি

সংসদীয় দলের জরুরি সভা ডেকেছেন প্রধানমন্ত্রী

বান্দরবান প্রেসক্লাব: ২৭ অক্টোবর ভোট

ব্রহ্মপুত্রে চীনের বাঁধ নির্মাণের চেষ্টা : গভীর উদ্বেগ বাংলাদেশের

আপডেট টাইম : ০৫:৪১:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১ জুন ২০১৮